ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকক্ষমতায় বসার আগেই পানামা খাল নিয়ন্ত্রণের হুমকি দিলেন ট্রাম্প

ক্ষমতায় বসার আগেই পানামা খাল নিয়ন্ত্রণের হুমকি দিলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক:  ক্ষমতায় বসার আগেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার।পানামার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর অতিরিক্ত শুল্কারোপের অভিযোগ তুলে এমন হুমকি দেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেন, পানামা খালে আমাদের নৌবাহিনী ও বাণিজ্য থেকে অবিবেচকভাবে শুল্ক গ্রহণ করা হয়েছে। তারা আমাদের উপর যে শুল্কারোপ করেছে, তা নিতান্তই হাস্যকর। বিশেষ করে তারা যখন জানে যে যুক্তরাষ্ট্র পানামাকে কতটা উদারভাবে সহায়তা করছে। এটা অন্যদের সুবিধার জন্য দেয়া হয়নি। বরং দেয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে, তার নিদর্শন হিসেবে।

এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, পানামা খাল ভুল হাতে পড়ুক, সেটা তিনি হতে দেবেন না।  ওই পোস্টে তিনি আরও বলেন, চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না।

সূত্র : আল জাজিরা, রয়টার্স ও অন্যান্য

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular