ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণতন্ত্রের ভিত শক্তিশালী করাই মূল লক্ষ্য: পানিসম্পদমন্ত্রী এ্যানি

গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই মূল লক্ষ্য: পানিসম্পদমন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। গুম, মামলা-হামলা ও জেলের মতো নির্যাতনের স্টিম রোলার প্রতিনিয়ত আমাদের ওপর চালানো হয়েছে।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ। যদিও তারা আজ দেশের বাইরে বসে অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা খুব সজাগ ও সতর্ক আছি। গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।’

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular