ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনিসংকেত

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনিসংকেত

বিশেষ প্রতিনিধি, ঢাকা:  নীতিগত ভাবে সিদ্ধান্ত না থাকলেও গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশে করেছে। এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ।

রোববার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানা থাকা পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ইনফরমাল কনসালটেশনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। সেই বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরে আসবে না । আগামী এক দশক পর পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এবং তাতে আঞ্চলিক সব দেশই ক্ষতির মুখে পড়বে।

গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক বৈঠকে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা, অপরাধ ও ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, লাওস, চীন, থাইল্যান্ড যুক্ত ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular