ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনা‎গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

‎গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
‎ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে
এ সভার আয়োজন করা হয়।

‎গত বৃহস্পতিবার দিবাগত-রাতে ভারইল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল।
‎প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা ও বক্তারা বলেন,একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ করা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। মুক্তিযোদ্ধাদের অবদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবদা জানিয়ে জড়িতদের শনাক্ত করে শিগগির আইনের আওতায় আনার দাবি জানান ।
‎প্রতিবদা সভায় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন,সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular