ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাগাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন

গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আশপাশের আরও ১১টি ইউনিট যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular