ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পসাশনের উদ্যোগে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করেছে।

মঙ্গলবার উপজেলার নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা  প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের জুলাই শহীদ জুবায়ের আহমেদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য  কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সালাহউদ্দিন সোহেল প্রমুখ।

২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরের কলতাবাজারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন শহীদ হন। তারা হলেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান, রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ।

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি ও অ্গং-সহযোগি সংগঠনের উদ্যোগে গৌরীপুর দলীয় কায্যালয় থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে কলতাপাড়া গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় আইনজীবী ফোরামের  সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নূরুল হকের নেতৃত্বে গৌরীপুরে বিজয়ের ১ বছর উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের হয়। পরে তিনি রামগোপালপুর কটিয়াপুরি বিলে পোনামাছ অবমুক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. বদরুজ্জামান, সেকেটারী  মাওলানা মো. ইউসুফ আলী, সাবেক আমীর এড. গোণাম সারোয়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular