ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম নিবাসী শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি রবিবার (৩১আগস্ট ২০২৫) বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ১ছেলে রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ রবিবার বাদআসর কুমুদগঞ্জ জামে মসজিদে এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ এশা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কুমুদগঞ্জ জামে মসজিদে জানাযার নামাজ শেষে সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাঁর লাশের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular