ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজনৈতিক দল গঠনে প্রস্তুত ছাত্ররা: প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দল গঠনে প্রস্তুত ছাত্ররা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:  শিক্ষার্থীরা নিজেরাই একটি রাজনৈতিক দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। পুরো দেশে তারা লোকজনকে সংগঠিত করছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। ওই সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস জানান, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়।
কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular