ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিছাত্রলীগ নিষিদ্ধের কারণ জানালেন প্রেস সচিব

ছাত্রলীগ নিষিদ্ধের কারণ জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক : সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এ জন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার (৯ নভেম্বর) ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আর যেন কোথাও ছাত্রলীগ তৈরি হতে না পারে সে পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু একটি দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

শফিকুল আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। শিক্ষাঙ্গন নিরাপদ না হলে পুরো দেশটাই অনিরাপদ হয়ে যাবে। তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই নিষিদ্ধ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular