ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন : জামায়াতের আমির

ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন : জামায়াতের আমির

নিউজ ডেস্ক : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।’

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’

মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ, তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন ডা. শফিকুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular