ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাডেনমার্ককে হারাল পর্তুগাল

ডেনমার্ককে হারাল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সাম্প্রতিক নাটকীয়তার মধ্যেই উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল। রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা।

কোচ জর্জ জেসুসের অধীনে আবারও বেঞ্চে থাকতে হবে, এমন খবরের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তার অনুপস্থিতিতে ডেনমার্কের বিপক্ষে আক্রমণভাগে সুযোগ পান গনসালো রামোস।

১৩ মিনিটে রামোসের অ্যাসিস্ট থেকে জোয়াও কানসেলো গোল করে এগিয়ে দেন পর্তুগালকে। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরালেও দুই মিনিট পরই রামোসের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

৫৩ মিনিটে রাসমুস হয়লুন্দ ডেনমার্ককে সমতায় ফেরান। গোলের পর রোনালদোর পরিচিত ‘সিউ’ উদযাপনও করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পর্তুগাল।

৬৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে ভিতিনহা গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। ৮৭ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

নেশন্স লিগে পর্তুগালের পরবর্তী ম্যাচ রোববার, ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে। অন্যদিকে ডেনমার্ক খেলবে ওয়েলসের মাঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular