ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ২০২৫-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘মঈন-জোবায়ের পরিষদ’-এর পক্ষে সভাপতি পদে মঈন উদ্দিন আহম্মেদ (মঈন), সাধারণ সম্পাদক পদে মোঃ জোবায়ের আলম, সহ-সভাপতি পদে মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মীর আতাহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ তাজুল ইসলাম, মোঃ তোতা মিয়া, মোঃ হাসান ব্যাপারী, শ্রী খগেন বাবু, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাসুদ আহাম্মদ এবং কে এফ রহমান হিরা।

অন্যদিকে, ‘পান্নু-কবির পরিষদ’-এর পক্ষে সভাপতি পদে মোঃ রেজাউল করিম পান্নু, সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ কবির উদ্দিন, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ মনসুর আলী মন্ডল, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মানিক মিয়া, মহি উদ্দিন চৌধুরী (বাবু), মোঃ সামসুল আলম (আজাদ), মোঃ মিরাজ মাহমুদ এবং মোঃ শফিক সিকদার।

নির্বাচন চলাকালে উপস্থিত একাধিক প্রার্থী ও ভোটার জানান, সকাল থেকেই সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলে। গাড়ি ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনেক প্রার্থীই আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে পুরাতন গাড়ি ব্যবসা আরও গতিশীল হবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

নির্বাচন পর্যবেক্ষণকারী প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।”

ভোট গণনা শেষে দ্রুতই ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular