ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিতারেক রহমানের খালাসে উত্তরের স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি

তারেক রহমানের খালাসে উত্তরের স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাসে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল এক আনন্দ র‍্যালির আয়োজন করে।

সোমবার (০২ ডিসেম্বর) উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী আলী রনির উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি খামারবাড়ি থেকে শুরু হয়ে আসাদগেট মোড় পর্যন্ত পৌঁছায়। 

এতে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সহ-সভাপতি ফখরুল জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দও র‍্যালিতে অংশ নেন। 

নেতারা তারেক রহমানের খালাসে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি ন্যায়বিচারের বিজয় এবং মিথ্যা মামলার অবসানের দৃষ্টান্ত।

আনন্দ র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। র‍্যালির সমাপ্তিতে দেশ ও দলের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular