ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদাম বাড়ার পরই সয়াবিন তেলে বাজার সয়লাব

দাম বাড়ার পরই সয়াবিন তেলে বাজার সয়লাব

নিউজ ডেস্ক : বাজারে ভোজ্যতেলের সংকট গত কদিন ধরে চলছে। দাম বাড়ার একদিনের মধ্যেই বোতলজাত সয়াবিন তেলে বাজার সয়লাব। নতুন দরের তেল এখনও বাজারে না আসায় আগের দামেই তেল কিনতে পারছেন ক্রেতারা।

রাজধানীর কারওয়ান বাজার মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ঘুরে দেখা যায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭ টাকায়; আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮১৮ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি। ফলে আগের দামেই বিক্রি করছেন তারা।দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে।

ব্যবসায়ীরা জানান, আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) থেকে নতুন তেল বাজারে এলে ১৭৫ টাকা লিটার বিক্রি হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত সোমবার (৯ ডিসেম্বর) সারা দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানোর কথা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular