ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দেশকে একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে বিএনপি

দেশকে একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে বিএনপি

নিউজ ডেস্ক: ফ্যাসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে সেটাকে নিরঙ্কুশ করতে চায়। তারপর দেশে ভয়ভীতির আরেক সিরিয়াস ফোবিয়া তৈরি করে যাতে করে কেউ কোনো কথা না বলতে পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি। সেই জায়গা থেকে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।

প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আ ন ম গোলাম রাব্বানী, প্রফেসর তসলিম উদ্দিন আহমেদ, প্রফেসর আব্দুল জব্বার  প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কলেজের বিভিন্ন বিভাগ থেকে  ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular