ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দেশে নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই

দেশে নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই

নিউজ ডেস্ক: দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ  ম খালিদ হোসেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকার শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

 উপদেষ্টা বলেন, সরকার ঘোষিত সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এ সময় ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular