ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনান্দাইলে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নান্দাইলে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি:   নান্দাইলে ৭৬৮কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক মো. মাহবুবুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ব্যবসায়ী খোকন মিয়ার ভাংগারী দোকান ঘর থেকে ৬২৭ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নান্দাইল বাজারের রতন মিয়ার দোকান রতন স্টোর থেকে ১৪১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীগণ পালিয়ে যান।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচলানাকারী প্রশাসনের কর্মকর্তাগণ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীবৃন্দকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রী করতে নিষেধ করেন। যদি কেহ নিষিদ্ধ পলিথিন ব্যবহার বা বিক্রী করেন তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করার আহবান জানান। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ ফোর্স সহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন সাথে ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular