ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখনারী কাবাডি টিমের ব্রোঞ্জ পদক জেতায় ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া...

নারী কাবাডি টিমের ব্রোঞ্জ পদক জেতায় ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া উপদেষ্টার

নিউজ ডেস্ক:  এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জেতায় ১১ মার্চ মঙ্গলবার তাদের  সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নারী কাবাডির উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকায় , তার পরিবর্তে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব  মো. রেজাউল মাকছুদ জাহেদী।

এ সময় তিনি বলেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে তাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে।

কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমার বিশ্বাস,এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনায় নেয় বাংলাদেশ। এবং টুর্নামেন্টের ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল  ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, আব্দুল্লাহ আল নোমান, কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক এসএম নেওয়াজ সোহাগসহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular