ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

নিউজ ডেস্ক: আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে তাঁর অফিস কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু ব্যাংকের লভ্যাংশের ৬০ কোটি টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।

উল্লেখ্য, পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular