ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপাকিস্তানকে উড়িয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাঘিনীরা।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাঘিনীরা। সাদিয়া আক্তার খেলেছেন ৩৩ বলে ৩৩ রানের ইনিংস। বাকিদের মধ্যে ২২ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন ফারজানা ইয়াসমিম মেধা। ২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম।

জবাব দিতে নামা পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। কোমাল খান ২৯ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। সমান বলে ৩২ রান করেন রাভাইল ফারহান। শেষ দিকে রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। তাদের চেপে ধরেছেন টাইগ্রেস বোলাররা। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করেছেন।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। তবে ৭ রানের বেশি নিতে পারেনি তারা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে থেমেছে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা। নিশিতা আক্তার নিশি ২৮ রান খরচায় ২ উইকেট নেন। তিথি দাস অপর্ণা মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular