ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ পঞ্চম-অস্টম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।

বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ১-৬ গেম পয়েন্টে পাকিস্তানের রোমান হামজার কাছে হেরেছেন। আরেক একক ইভেন্টে তুষার মোঃ তানভীর ২-৬, ০-৬ গেমে শাহবাজ আলীর নিকট পরাজিত হন।

এককের দুই প্রতিযোগিতায় সাধারণত হারলে দ্বৈত ইভেন্টে প্রয়োজন পড়ে না। স্থান নির্ধারণীর পয়েন্ট ও প্রতিপক্ষ নির্ধারণে দ্বৈত ইভেন্টও হয়েছে। কাব্য ও তুষার ৪-৬, ১-৬ গেমে রোমান ও তালহার কাছে পরাজিত হয়েছেন।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে জুনিয়র পর্যায়ে ভালো পারফরম্যান্স করছে। বিশ্ব জুনিয়র টেনিসের এশিয়ান প্রাক বাছাইয়ে তৃতীয় হয় কাব্যরা। জুনিয়র ডেভিস কাপে গ্রুপে দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে উঠেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular