ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষা‘প্রতিরোধ পর্ষদ’ নামে বাম সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল

‘প্রতিরোধ পর্ষদ’ নামে বাম সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামধারার ছাত্র সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ঘোষণা করেছে তাদের সম্মিলিত প্যানেল। এই প্যানেলের নাম রাখা হয়েছে ‘প্রতিরোধ পর্ষদ’।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন জোটের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হকসহ বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক (জিএস) পদে মেঘমল্লার বসু এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাবির আহমেদ জুবেল।

অন্যদিকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোজাম্মেল হক।

প্যানেলে আরও রয়েছেন— কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক: নূজিয়া হাসিন (রাশা), মানবাধিকার ও আইন সম্পাদক: আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: লিটন ত্রিপুরা, সমাজসেবা সম্পাদক: আবু মুজাহিদ, পরিবহন সম্পাদক: নিনাদ খান, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক: নাঈম উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: ফারিয়া মতিন (ইলা), ক্রীড়া সম্পাদক: মালিহা তাবাসসুম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: শেখ তাসনুভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ফাতিন ইশরাক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: আমানত ইমরান।

বাকি ১৩টি সদস্য পদে লড়বেন— তফসিরুল্লাহ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), রাজেকুজ্জামান জুয়েল (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), ওয়াকার রহমান সৌরভ (পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ), মোহাম্মদ মুস্তাকিম (অর্থনীতি), মিশকাতুল মাশিয়াত তানিশা (ডিজাস্টার ম্যানেজমেন্ট), আতিকা আনজুম অর্থী (কারুশিল্প), পৃথিং মারমা (অপরাধ বিজ্ঞান), ইসরাত জাহান ইমু (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), আনিয়া ফাহমিন (নৃবিজ্ঞান), রাহনুমা আহমেদ নিরেট (পদার্থবিজ্ঞান), সাজিদ উল ইসলাম (প্রাচ্যকলা), হেমা চাকমা (স্বাস্থ্য ও অর্থনীতি), আলমগীর হোসেন (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular