ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অপরাধ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ, মো. শাখাওয়াত হোসেন ও মো. নুর নবী।

এদিন শুনানির জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১১ অক্টোবর আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আব্দুর রহিম তাদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেদিন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।

প্রসিকিউশন শাখার উপপরিদর্শক মো. আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানার জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়-সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular