ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফজলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফজলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন মিটামইন, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিটামইন উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কিশোরগঞ্জ ৪ আসনের কর্নধার ভাটি এলাকার আস্থা ও ভরসা এ এলাকার রাজনৈতিক অভিভাবক এডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও আপত্তিকর স্লোগান এর প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। মিটামইন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের নির্দেশে বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, মৎসজীবি দল, জিয়া পরিষদ, তাঁতি দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ও বাংলাদেশ পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ অংশ নেয়। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান আমাদের আস্থা। সত্য কথা বলাতে তার বিরুদ্ধে একটি মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এমনকি এ আসন থেকে মনোনয়ন যাহাতে না পান একটি মহল তৎপর রয়েছে। আমরা এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এডভোকেট ফজলুর রহমান সাহেব আমাদের অভিভাবক। ফজলুর রহমান ব্যাথিত ইটনা ,মিটামইন ,অষ্টগ্রাম অচল । আমরা তার বিরুদ্ধে এসকল কুৎসা ও অপমানজনক স্লোগান এর বিরুদ্ধে জনগণকে নিয়ে সমুচিত জবাব দিবো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular