ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আজ সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতেই সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

প্রতারণা এড়াতে উপাসনালয়গুলোতে প্রচার করা হচ্ছে যে, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তালিকায় নাম অন্তর্ভুক্তির নামে কেউ টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular