ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবাগদাদে মার্কিন দূতাবাসে আবারও হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ)ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির দুজন নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বুধবার ভোরে দূতাবাস প্রাঙ্গণ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে দূতাবাসের ভেতরে আঘাত হানা এই হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এতে চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular