ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বাতিল হয়েছে মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির বৈঠক

বাতিল হয়েছে মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির বৈঠক

মার্কিন দূতাবাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।

শিক্ষার্থীদের নানা আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে এ বৈঠক বাদ দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে আজকে (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘আগারগাঁও ব্লকেড’ কর্মসূচি করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular