নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময়ই জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ বলেন, বিএনপি জনগণের সঙ্গে থেকে কাজ করতে চায়। সেইজন্য সবাইকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করাতে হবে।
তিনি বলেন, “আমরা আপনাদের সমর্থন চাই, আপনারা সহযোগিতা করুন। আগামী নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”
এছাড়া সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে-

ডা. জাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষের মধ্যে গণতন্ত্র উদ্ধারের জ্ঞান রয়েছে; তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং শেষ বিজয় হবে জনগণেরই।
তিনি বলেন, “এ দেশ বাংলা ভাষা ও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে — সেজন্য কোনো ফাটল তৈরি করা ঠিক নয়, যাতে করে স্বৈরাচার পুনরায় চালু হওয়ার সুযোগ পাওয়া যায় না।”
সভায় তিনি আরো বলেন, দেশের স্বার্থ ও গণতন্ত্র সকল রাজনৈতিক এজেন্ডার থেকে বড়। যে কোনো পক্ষ ক্ষমতায় এলে জাতীয় সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে বাধ্য থাকবে।
তিনি সতর্ক করে বলেন, কেউ যদি ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হয়ে স্বৈরাচারি কায়দায় দেশ চালানোর চেষ্টা করে এবং সনদ থেকে সরে যেতে চায়, তা জনগণ মেনে নেবে না।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একে মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক (স্থগিত) বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন :
অক্সফোর্ডে আলোচনা: তারেক রহমানই গণতন্ত্রের ভিশনারি নেতা
ডা. জাহিদের এই বক্তব্যগুলো দলীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনাকে জোরদার করা এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
তিনি বারবার সতর্ক করে বলেন—দেশ সবার, এবং রাজনৈতিক পার্থক্যের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ও গণতন্ত্র রক্ষাই এখন প্রধান বাধ্যবাধকতা।
ঢাকানিউজ২৪/মহফ



