ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিপিএলে রাজশাহীকে ১০৫ রানে হারিয়েছে চিটাগং কিংস

বিপিএলে রাজশাহীকে ১০৫ রানে হারিয়েছে চিটাগং কিংস

নিউজ ডেস্ক: রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে ২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে রানের আগেই তাসকিন আহমেদের পেসে কাটা পড়েন ওপেনার পারভেজ ইমন। তবে পাল্টা প্রতিরোধ গড়েন উসমান খান। মাত্র ২১ বলে তুলে নেন অর্ধশতক। আর তাতে পাওয়ার প্লে-তে ৭২ রান তুলে ফেলে দলটি। দলীয় শতরান আসে নবম ওভারে। ১২১ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। ৪০ রান করে সোহাগ গাজীর শিকারে পরিণত হন গ্রাহাম ক্লার্ক। আর এবারের আসরের প্রথম শতক তুলে উসমান খান ফেরেন ৬২ বলে ১২৩ রান করে। অধিনায়ক মিথুন ১৫ বলে ২৮ রান করে আউট হন।

হায়দার আলী ৮ বলে ১৯ রানের ক্যামিওতে ৫ উইকেট হারিয়ে এবারের আসরে সর্বোচ্চ ২১৯ রানের পুঁজি পায় চিটাগং কিংস। মোহাম্মদ হারিস আগ্রাসী শুরু এনে দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী।  ৩২ রান করে সাজঘরে ফেরেন হারিস। এনামুল বিজয়-ইয়ারসির রাব্বীরা ইনিংস বড় করতে পারেননি শেষ পর্যন্ত বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তাদের দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular