ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর

নিউজ ডেস্ক : প্রায় দুই যুগ ধরে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বছর দুজনেই খেলবেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে ক্যারিয়ারের গোধূলী লগ্নে এসে একটা মহাকাব্য লিখতে পারেন এই দুই তারকা। গ্রুপ পর্ব উতরাতে পারলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে মেসি ও রোনালদোর।

কত রেকর্ড করেছেন, কত রেকর্ড ভেঙেছেন; তার কী কোনো হিসেব আছে? হয়তো নেই, আর থাকবেই বা কি করে; পুরো ক্যারিয়ারে তো আর কম রেকর্ড করেননি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো!

রেকর্ড ৮ বার ব্যালন ডি’ জিতেছেন, শেষমেষ বিশ্বকাপের ট্রফিটাও জিতেছেন, সম্ভাব্য সবকিছুই জয় করে নিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোও কম যান না, মেসির যুগেও তাকে ছাপিয়ে জিতেছেন ৫টি ব্যালন ডি’অর, আর ক্যারিয়ারজুড়ে কত ট্রফি যে জিতেছেন তার ইয়ত্তা নেই।

ইউরোপের পাঠ ‍চুকিয়েছেন দুজনেই, রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের ক্লাবে, আর মেসি খেলছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবে। বহুদিন হলো, খেলার মাঠে দেখা হয় না এই দুই তারকার। তবে দীর্ঘ সময় পর ফের দেখা হতে পারে মেসি এবং রোনালদোর, তাও আবার বিশ্বকাপের মঞ্চে!

একটা সময় ছিল, রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে আর মেসি বার্সেলোনায়। তখন তো হরহামেশাই দেখা হতো দুজনের। আর এই দুই তারকার মুখোমুখি হওয়া মানেই ফুটবল ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা। সেই উন্মাদনায় আরও একবার ভেসে যেতে পারেন বিশ্বের কোটি ফুটবল ভক্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। সেখানে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বলতে গেলে গ্রুপ পর্ব উতরাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

অন্যদিকে পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে। তাদের গ্রুপে আছে উজবেকিস্তান ও কলম্বিয়া। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি পর্তুগিজদের। তবে রোনালদোদের চ্যালেঞ্জ জানাতে পারে মরক্কো।

হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব উতরাতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা ও পর্তুগালের। আর তাই যদি হয়, তাহলে তৈরি হবে নতুন এক ইতিহাস।

বিশ্বকাপের ইতিহাসে কখনো মুখোমুখি হননি মেসি এবং রোনালদো। তবে এবার নিজেদের শেষ বিশ্বকাপে মেসি-রোনালদোর মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন শুধু দেখার অপেক্ষা, নিজেদের শেষ বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করতে পারেন কি না মেসি-রোনালদো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular