ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবেগম জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা

বেগম জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

ছবি: সংগৃহীত

শনিবার (৬ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটের দিকে জুবাইদা রহমানের গাড়ি হাসপাতালের ফটক দিয়ে ঢোকে।

এর আগে শুক্রবার জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। বেগম জিয়াকে দেখতে গতকাল বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে আড়াই ঘণ্টার বেশি সময় ছিলেন জুবাইদা।

পরে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান। তিনি আগে থেকেই শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular