ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয় বেগম জিয়ার বিদেশ যাত্রা, চূড়ান্ত দিনক্ষণ

 বেগম জিয়ার বিদেশ যাত্রা, চূড়ান্ত দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক:   আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় বহুু বছর ধরেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছিল তা পরিবার। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার আইনি জটিলার বিষয়কে সামনে এনে তাকে বিদেশ যেতে দেয়নি বরাবরই এমন অভিযোগ ছিল বিএনপির কাছ থেকে। তবে এবার রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতি অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরী হয়েছে। এ প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে কবে, কোথায়, কখন চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন চিকিৎসা নেবেন?

এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়ার সফরসঙ্গী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী গণ মাধ্যমকে জানিয়েছেন, ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন তিনি। আপাতত সেখানেই চলবে চিকিৎসা।

জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন ১৫জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধু শর্মিলা রহমান, সাত জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, দুইজন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা।

সফরের জন্য সবার ভিসাসংক্রান্ত কাজ এরইমধ্যে শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনাও বাদ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular