আশরাফুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলা পরিষদের আয়োজনে বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।অনুষ্ঠান সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া,শার্শা থানা (তদন্ত) ওসি শাহ্ আলম,বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্না,শহীদ আব্দুল্লার বাবা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল অঞ্চলের ছাত্ররা।
অনুষ্ঠানের পর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।



