ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকদের ডাকা কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান। তিনি জানান, রাত সাড়ে ১০ টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক আলোচনা সভায় আমাদের মালিক-শ্রমিকদের ১১ জন নেতা উপস্থিত ছিলেন। এতে প্রশাসনের পক্ষে সদর সার্কেলের এএসপি ও সদর মডেল থানার ওসি উপস্থিত ছিলেন।

তারা সভায় আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তারা জানিয়েছেন পর্যায়ক্রমে আটক সব সিএনজি ছেড়ে দেওয়া হবে। অন্যান্য দাবিগুলোও বাস্তবায়ন করা হবে। তাই এখন থেকে আবারও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হবে।

এই তিনদিনে কর্মবিরতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।

এর আগে রোববার সকাল থেকে ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে কর্মবিরতি পালন করে সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। গত দুইদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোনো অটোরিকশা। ২৮ জুলাই সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাতে অবরোধ প্রত্যাহার করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা। তিনদিন পর কর্মবিরতি চালিয়ে অবশেষে প্রত্যাহারের ঘোষণা করেন আন্দোলনরত সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular