নিউজ ডেস্ক: ক্রিকেট মানেই ভারত-পাকিস্তান।এ এক অন্যরকম রোমাঞ্চকর উত্তেজনা আর অনুভূতি। তাইতো চ্যাম্পিয়নস ট্রফিতে আজ চলমান ম্যাচটি নিয়ে উত্তেজনার রেণু ওড়ছে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভেন্যু নিয়ে হয়ে যাওয়া নাটকের কারণে আজকের ম্যাচটি ঘিরে উত্তেজনা বেড়ে গেছে অনেক। এমন উত্তেজনাময় একটি ম্যাচ উপভোগ করার অধিকার তাই কেড়ে নেওয়া হয়নি পাঞ্জাবের বিভিন্ন কারাগারে থাকা আসামিদেরও।তাই কারাগারে বসেও খেলাটি দেখকে পাচ্ছেন আসামীরা।
রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারসহ পাঞ্জাবের মোট ৪৪টি কারাগারে থাকা আসামিদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। কারাগারে বসে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটি যেন আসামিরা নির্বিঘ্নে দেখতে পারেন, এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে (কারা) নির্দেশ দিয়েছেন প্রদেশটির স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগাল।



