ঢাকা  সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে সহজ জয় পেল ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

Add as a preferredsource on Google
অ+
অ-

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

 
 
ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে সহজ জয় পেল ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের হয়ে গোল করেছেন এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিনো।

২৮ মিনিটে এস্তেভাওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ডান প্রান্ত দিয়ে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। এস্তেভাওর পাস থেকে পাওয়া বল ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর গায়ে লেগে জালে ঢুকে যায়।

বিরতির পর আক্রমণভাগে পরিবর্তন আনেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে মাঠেন না নামান স্যামুয়েল লিনোকে। মাঠে নেমেই নিজের প্রভাব দেখাতে শুরু করেন এই ফরোয়ার্ড। ৫৮ মিনিটে বক্সের ভেতর ঢুকে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে শট নিয়ে ব্রাজিলের ব্যবধান ৩-০ করেন লিনো। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৪-০ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular