ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:   বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।

রবিার এ বিষয়টির তথ্য নিশ্চিত করে ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম গণমাধ্যমকে জানান, সকালের দিকে কিছু চা বাগান শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায় যে, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে তারা দেখেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির টহল দল তৎক্ষণিক পুলিশ দ্রæত বর্ণিত স্থানে তল্লাশী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাক্তির লাশ উদ্ধার করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত ব্যক্তি গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে।

স্বজনদের অভিযোগ বিএসএফ গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের ওপারে লাশ ফেলে গেছে।তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পায়।

আরও জানা যায়, চা শ্রমিক গোপাল বাক্তি শনিবার সকালে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোজাখুজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular