ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমাদক বিরোধী অভিযানে গ্রেফতার পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মাদক বিরোধী অভিযানে গ্রেফতার পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

নিউজ ডেস্ক: মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান

ঢাকা, ১৩ মার্চ রাজধানীর রমনা বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় রমনা বিভাগের শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইব্রাহিম (৩২) ২। মোঃ শাখাওয়াত হোসেন নিয়ন (২৯) ৩। মোঃ আল আমিন (৪২) ৪। মোঃ নয়ন (১৯) ও ৫। মোঃ রেজোয়ান শেখ (৫০) । এ সময় তাদের হেফাজত থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট,পেপারের কাগজে মোড়ানো নয় পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত চার জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০/-(পাঁচ শত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মত অপরাধ সমূহ নিয়মিত ভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman