ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েককে নাগরিক সংবর্ধনা

মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েককে নাগরিক সংবর্ধনা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েক এম রহমানকে সোমবার (২৩ ডিসেম্বর) তোপখানা রোডে বৈশাখী রেস্তরাঁয় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা লেখক ও গবেষক সায়েক এম রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন । অনুষ্ঠানের অতিথিরা তার লেখা অবরুদ্ধ বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তার লেখা অবরুদ্ধ বাংলাদেশ বইটি সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার হাতে তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহজাদা ওমর ফারুক পীরসাহেব।

সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর নজরুল ইসলাম তামেজী, সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট এস এম ইউনুস আলী রবি, জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির সাবেক মহাসচিব মফিজুর রহমান লিটন, হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি শাহানা সুলতানা, গুমের শিকার নাসিমুল গনি খান, দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক মো. আজগর হোসেন, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল বলেন, বিদেশের মাটিতে বসে সায়েক এম রহমানদের মতো দেশপ্রেমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে হাটাতে পেরেছি। তবে এখনও চারদিকে ফ্যাসিবাদের দোসররা আনাগোনা করছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে। কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না। কারণ তাদের হাতে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের দাগ লেগে আছে।

মো. মঞ্জুর হোসেন ঈসা আনুষ্ঠানিকভাবে ভিডিও কলের মাধ্যমে ভোলা জেলা জাতীয় মানবাধিকার সমিতির অফিস উদ্বোধন করেন। এসময় জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সেলিম আহমেদসহ ভোলা জেলা মানবাধিকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular