ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি : তথ্যমন্ত্রী

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের কাঠামো ও চরিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের তুলনায় একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি বেশি হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিকাশের ফলেই এই পরিবর্তন ঘটেছে।

তিনি আরও বলেন, অনলাইন পত্রিকা, আইপি টিভিসহ নতুন নতুন প্ল্যাটফর্মের কারণে প্রচলিত নিয়ন্ত্রণমূলক আইন কাঠামোর মধ্যে এসব মাধ্যমকে আগের মতো সহজে আনা যাচ্ছে না। তবে এসব মাধ্যম এখন সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই পুরো বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করা প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বা অপসারণের অধিকার মালিকপক্ষের রয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তথ্য মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনে উদ্যোক্তাদের ওপর কতটুকু চাপ প্রয়োগ করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে খণ্ডিত আলোচনা না করে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং আপাতত এ বিষয়ে বিচ্ছিন্ন কোনো মন্তব্য করতে চান না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman