ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামেয়েদের নিয়ে বাফুফের পরিকল্পনা

মেয়েদের নিয়ে বাফুফের পরিকল্পনা

প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। ২০২৬ সালের মার্চে অনুষ্ঠেয় এ আসরকে সামনে রেখে নানান পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের নিয়ে ছয় মাসের দীর্ঘ পরিকল্পনায় প্রীতি ম্যাচ খেলা, জাপানে গিয়ে ক্যাম্প করা, অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার ভাবনা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এরই মধ্যে অক্টোবরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। ২৫ ও ২৮ অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকার-তহুরা খাতুনরা।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়া কাপের আগে কমপক্ষে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় থাইল্যান্ডে গিয়ে ম্যাচ খেলবেন মেয়েরা। গতকাল বাফুফে ভবনে সংবাদমাধ্যমের কাছে মেয়েদের নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো তুলে ধরেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব। এটি চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।’

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরই জাপানে গিয়ে তিন সপ্তাহের ক্যাম্প করবে নারী জাতীয় দল। তবে সেখানে কোনো ম্যাচ খেলবে না বলে জানান কিরণ, ‘জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলব। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।’

১ সেপ্টেম্বর থেকে বাফুফের মিশন অস্ট্রেলিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে পিটার বাটলার শুরুতে আসছেন না বলে তা পিছিয়ে যাচ্ছে সপ্তাহে দুয়েক। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘পিটার আসতে আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি। আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করব। সেই ক্যাম্প বাফুফে ভবনে হবে না। হোটেল বা অন্য কোথাও হতে পারে। তবে অনুশীলন ভেন্যু বসুন্ধরা কিংস কিংবা জাতীয় স্টেডিয়ামে হবে।’

মিশন অস্ট্রেলিয়ার জন্য বাফুফে যে পরিকল্পনা নিয়েছে তাতে কয়েক কোটি টাকার প্রয়োজন। বাফুফের আর্থিক সীমাবদ্ধ থাকলেও নারীদের এশিয়া কাপ মিশনে অর্থের কোনো সমস্যা হবে না বলে মনে করছেন কিরণ, ‘বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আমার এ নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক বিষয়ে সমস্যা হবে না বলে তিনি বলেছেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular