ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরযমুনায় সার উৎপাদন চালুর দাবীতে বিক্ষোভ মিছিল

যমুনায় সার উৎপাদন চালুর দাবীতে বিক্ষোভ মিছিল

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি:  তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) এ গ্যাস সংযোগ দিয়ে পূনরায় কারখানার উৎপাদন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পূনরায় কারখানার উৎপাদন চালু করার জোর দাবী জানান।

গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, বিদেশি সার তৈরী হয়েছে বিদেশের মাটির গুণাগুণের উপর ভিত্তি করে। যা বাংলাদেশের মাটির জন্য উপযোগী নয়। বিদেশি নিন্মমানের সার ব্যবহারের ফলে দিনে দিনে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। কমে যাচ্ছে ফসলের উৎপাদন। দেখা দিচ্ছে খাদ্য ঘাটতি। যার একমাত্র সমাধান দেশীয় কারখানাগুলোর উৎপাদন চালু করে বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী বন্ধ করে সারের ঘাটতি পূরণ করে সুষমবন্টন নিশ্চিত করা।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে কারখানার উৎপাদন চালু করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে কতিপয় দুর্নীতিবাজ সার আমদানীকারক সরকারকে ভুল বুঝিয়ে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন বন্ধ করে ব্যক্তিগত লাভের জন্য বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা চাই, যমুনা সার কারখানার উৎপাদন চালু করে বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী বন্ধ করা হোক। এতে করে সরকার বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাতেও লাভবান হবে। কৃষক পাবে ভালো মানের সার।

তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে হুশিয়ারী দিয়ে আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালু করা না হলে সামনের দিনগুলোতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক শাহিন আলম, সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular