ঢাকা  বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের বিনিয়োগ করা ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পাওয়ারাসের সঙ্গে সামরিক সমঝোতা চূড়ান্ত করেছে পাকিস্তান। তবে ইতিমধ্যে ভারতের সঙ্গেও সংস্থাটির একগুচ্ছ চুক্তি রয়েছে। এছাড়াও প্রতিষ্টানটির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা সাবেক ইসরায়েলি সেনা হওয়ায় বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত ১৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকের পরদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয়। কোম্পানিটিতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিনিয়োগ থাকলেও তাদের পক্ষ থেকে ব্যবসায়িক পরিচালনায় কোনো ভূমিকা না থাকার কথা জানানো হয়েছে।

এর আগে জুন মাসে ভারতের পরাশ ডিফেন্স এন্ড স্পেস টেকনোলজিসকে তাদের তৈরি গার্ডিয়ান ড্রোনের প্রস্তুত ও বিক্রির একচ্ছত্র লাইসেন্স দেয় সংস্থাটি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত একই কোম্পানির সঙ্গে যুক্ত থাকার পরও পাকিস্তানের এমন চুক্তিকে ঝুঁকিপূর্ণ এবং অস্বাভাবিক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।

পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার না করলেও পাওয়ারাসের সহ-প্রতিষ্ঠাতা জিব মারোম সাবেক ইসরায়েলি সেনা এবং সংস্থাটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ইসরায়েলি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ কৌশলগত প্রয়োজনীয়তার চেয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি মাধ্যম হতে পারে।

দক্ষিণ এশিয়ার এই দেশটি ইতিমধ্যে চীন ও তুরস্ক থেকে উন্নত প্রযুক্তির ড্রোন এবং নিজস্ব শাহপার-টু সিস্টেম ব্যবহার করছে। তবুও যুক্তরাষ্ট্রভিত্তিক এই নতুন প্রতিষ্ঠানে চুক্তি করার পেছনে প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি মার্কিন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular