ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধের মধ্যে ইরানে ফের ভূমিকম্পের আঘাত

যুদ্ধের মধ্যে ইরানে ফের ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরাইলের ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।

ট্রাম্প বলেন, ইরানের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই।

সূত্র: খালিজ টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular