ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিযুব গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

যুব গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

গণফোরামের সহযোগী সংগঠন যুব গণফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) রাজধানীর গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মো: নাজমুল ইসলাম সাগরকে আহ্বায়ক,
ইঞ্জিনিয়ার মিনহাজ উল ইসলাম প্রিয়,এডভোকেট রবিউল ইসলাম রবিকে যুগ্ম-আহবায়ক ও এশেক আলী আশিককে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং দুই মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular