ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাজধানীতে গ্রেফতার ১৮১, মামলা ৭৮

রাজধানীতে গ্রেফতার ১৮১, মামলা ৭৮

নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে।

টহল টিমে ছিল মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও ১১৫টি ছিল বাইক পেট্রোল টিম। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১১ জন ডাকাত, ৩৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, ৯ জন চোর, ৩১ জন চিহ্নিত মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী ছিল।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, একটি ছুরি, একটি চাপাতি, দুটি হাসুয়া, পাঁচটি মোবাইল ফোন, নগদ আট হাজার ৮০ টাকা ও একটি পাটের রশি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯৩৪ গ্রাম গাঁজা, ৩২৩৬ পিস ইয়াবা ও পাঁচ বোতল বিদেশি মদ। গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৭৮টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular