ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঅফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে পড়ে গুরুতর আহত সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন (৭২) মারা গেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। বেলা সোয়া ১১টার দিকে সিঁড়ির পাশে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজে মোশাররফ হোসেনকে ভবনটিতে বারবার ওঠানামা করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথ খুঁজতে গিয়ে বেজমেন্ট-১-এর একটি ফাঁকা অংশ দিয়ে বেজমেন্ট-৩-এর মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি।-

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন এবং রাজধানীর বনানীতে বসবাস করতেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত হয়েছে। তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular