ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারোনালদোর মনোবল এখন বেশ উঁচুতে: আল নাসর কোচ

রোনালদোর মনোবল এখন বেশ উঁচুতে: আল নাসর কোচ

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল দলে কী ঘটেছে, তা নিয়ে মুখ খুলতে চাননি আল নাসর কোচ অ্যাঞ্জে পস্তেকগ্লু। তবে রোনালদোর বর্তমান অবস্থা নিয়ে দিয়েছেন ইতিবাচক বার্তা। তিনি জানান, রোনালদোর মনোবল এখন বেশ উঁচুতে। ক্লাবের হয়ে মাঠে নামতেও প্রস্তুত এই পর্তুগিজ মহাতারকা।

পর্তুগালের নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে আন্তর্জাতিক বিরতির মাঝপথে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আল নাসরে ফিরেন রোনালদো। এর আগে এক বিবৃতিতে সাবেক আল নাসর কোচ জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন পর্তুগাল অধিনায়ক।

গত বুধবার (৭ অক্টোবর) রোনালদোর অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানান জেসুস। তিনি বলেন, ‘আমি বিবৃতিটি পড়েছি। এখন প্রতিদিনের মতো আমি ফেডারেশনে যাচ্ছি কাজ করতে, দল এবং জাতীয় দলকে নিয়ে চিন্তা করতে।’

বৃহস্পতিবার (অক্টোবর) আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের লিগ ম্যাচের আগে রোনালদোকে নিয়ে কথা বলেন পস্তেকগ্লু। তিনি বলেন, ‘রোনালদো আমাদের হয়ে পূর্ণ আনুগত্য নিয়ে খেলেছে এবং তার মনোবল খুব উঁচুতে রয়েছে। আমি এখন আল নাসরে তার কোচ এবং সে আমাদের দলের জন্য এক বড় সংযোজন। রোনালদো ফিরে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত।’

জাতীয় দলে রোনালদোর সঙ্গে কী ঘটেছে, তা নিয়ে মন্তব্য করতে চাননি আল নাসর কোচ। জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধ নিয়ে কথা না বলার কারণও ব্যাখ্যা করেছেন পস্তেকগ্লু। তার কথায়, ‘আমি আগে চার বছর একটি জাতীয় দলের (অস্ট্রেলিয়া) কোচের দায়িত্বে ছিলাম। কোনো ক্লাব কোচ জাতীয় দলের কোচদের নিয়ে মন্তব্য করুক তা আমি পছন্দ করি না, তাই এ নিয়ে আমি কোনো কথা বলব না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular