ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চলছে: জুলি বিশপ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চলছে: জুলি বিশপ

নিউজ ডেস্ক: চলমান রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ বিভিন্ন পক্ষের সঙ্গে আন্তরিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এ তথ্য জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ও বিদ্রোহী সংগঠনসহ সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে জাতিসংঘ।এ সময় রাখাইন রাজ্যে অভিবাসী ইস্যুতে বাংলাদেশের সহযোগিতামূলক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

তিনি জানান, বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অবস্থা জানতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানের সঙ্গেও জুলি বিমপের সাক্ষাতের কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular