গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে উস্থি ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও উস্থি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির নেতাকর্মীরা।
ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি কবির সরকার সাবেক রাস্ট্রপতি ও বহুদলীয় রাজনীতির প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
তিনি বাংলাদেশের গণতন্ত্রের লড়াকু যোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



